আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় একজন চোর চক্রের সদস্য গ্রেফতার


শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি ঃ র‍্যাব-৫,সিপিসি-৩,
জয়পুরহাট র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে. নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন ধামইরহাট বাজারে একটি ট্রাক বিনা ভাউচারে লবণ বিক্রি করছে। উক্ত তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃতে অদ্য ০৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ১২:১০ ঘটিকায় ধামইরহাট বাজার এলাকায় ন্যাশনাল পেট্রোল পাম্প এ
অভিযান পরিচালনা করে চোরাই লবণ ও ট্রাকসহ চোর চক্রের সদস্য মোঃ আব্দুল্লাহ আল আতিক(৩১) ,পিতা-মোঃ আব্দুল গণি, সাং-দক্ষিণ চক যদু, থানা-ধামইরহাট,
জেলা-নওগঁাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্য মোঃ আব্দুল্লাহ আল আতিক জানান যে, গত ২৯/০৯/২২ ইং তারিখে চট্রগ্রামের পটিয়া থানাধীন
মোহাম্মদী সল্ট এর মালিকের নিকট হতে তার নিজস্ব ট্রাকে করে লবণ নিয়ে নারায়ণগঞ্জ এর ব্যবসায়ী নবী হোসাইন এর নিকট ডেলিভারি দেওয়ার কথা বলে রওনা দেয়। কিন্তু সে ট্রাক ভর্তি লবণ নিয়ে নারায়ণগঞ্জের পরিবর্তে নওগাঁ জেলার ধামইরহাট বাজারে নিয়ে এসে বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রির চেষ্টা করে। পরবর্তিতে লবনের মালিক জসীম উদ্দিন, পিতা-মোঃ ইউনুস নবী, সাং- ওখারা, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মামলা দায়ের করলে আসামী, জব্দকৃত লবণ ও ট্রাক থানায় হস্তান্তর করা হয়েছে।