আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার আদমদীঘিতে দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় পল্লীসঞ্চয় ব্যাংকের মাঠকর্মী কাঞ্চন চন্দ্র মহন্তের স্ত্রী সুমী (৩০) নিহত হয়েছেন। এসময় তিনি ও তার দুই বছর বয়সী শিশুসন্তান সুকর্ণ মহন্ত আহত হন। সোমবার (৩ অক্টোবর) রাত ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের নিকট দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন চন্দ্র মহন্ত। তিনি পল্লীসঞ্চয় ব্যাংকে চাকরির সুবাদে আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামে বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করেন। সোমবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরতে বের হন। রাত ৯টায় মুরইল থেকে ফেরার পথে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছামাত্র বিপরীতমুখী ঢাকাগামী বাসের (নাইট কোচ) সাথে ধাক্কা খেয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাঞ্চনের স্ত্রী সুমীকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুত্বর আহত কাঞ্চন ও তার শিশু সন্তান সুকর্ণকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনার পর তাদের মোটরসাইকেলসহ তারা সড়কের পাশে পড়ে ছিল। স্থানীয়রা তড়িঘড়ি করে তাদের হাসপাতালে নেন। সেখানেই সুমী নামের এক নারী মারা যান। এ ঘটনায় সুমীর গুরুতর আহত স্বামী ও সন্তানকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।