রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্ব) সুমন জিহাদীর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার সুজয় পালেন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ডা; শফিউল করিম তালুকদার, অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ। শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধানে বিশেষ অবদান রাখায় কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম শামিম, ছাতিয়ানগ্রাম ইউপি সচিব কুদরত- এ-এলাহী এবং ৬জন গ্রাম পুলিশকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বগুড়া আদমদীঘিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ৭, ২০২২, ৫:১২ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






