আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাসূল (স.) জীবনাদর্শ অনুসরণ মানুষের ইহকাল ও পরকালীন চির শান্তির পথ …………….ডা. আরমান আহমদ শিপলু

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, রাসূল (স.) জীবনাদর্শ অনুসরণ করে মানুষের  ইহকাল ও পরকালীন চির শান্তির পথ দেখতে পাবে। আল্লাহ পাক রাসূল (স.) কে আশীর্বাদ স্বরূপ প্রেরণ করেছেন। রাসূল (স.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে পরিচালনা করতে হবে। কোরআনের নির্দেশ ও রাসূল (স.) এর সুন্নাহর যথাযথ অনুসরণের মাধ্যমে আমরা ইহকাললীন ও পরকালীন চির শান্তি লাভ করতে পারব।

শুক্রবার (৭ অক্টোবর) বেলা ২টায় নগরীর লালদিঘীর পাড়স্থ রিয়াজুল জান্নাহ মাদরাসায় হলরুমে সামাজিক সংগঠন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাতুন্নবী (স.) মাহফিলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মুখতার আহমদ। আরও বক্তব্য রাখেন জামেয়া ফয়জুল উলুম মাদরাসা শাহপরান রঃ এর পিন্সিপাল মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদি, এরাবিক লানিং সেন্টারের পরিচালক মাওলান মুফতি শফিকুর রহমান, জামেয়া নূরীয়া ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, আল্লামা নুরুদ্দিন সিটি মহিলা মাদরাসার পরিচালক মাওলানা সামসুল ইসলাম, সোনার পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আকবর হোসেন, শিবগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা এহতেশামুল হক কাশেমী, রিয়াজুল জান্নাহ মাদ্রাসার পিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, ছাতক দোয়ারা আবাবিল সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মাওলানা হোসেন আহমদ।

অনুষ্ঠানের শুরতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহদি হাসান, ইসলামিক সংগীত পরিবেশন করেন হাফিজ আব্দুল করিম দিলদার।

এসময় উপস্থিত ছিলেন ক্বারি আবু বকর, এম বদরুল হক, এম রায়হান আহমদ, আবু ইয়াহিয়া, মানিক মিয়া, ছালমান আহমদ, রফিকুল ইসলাম, জুবায়ের আহমদ, দেলওয়ার হোসেন, এনাম মিয়া, ইমন আহমদ, সোহেল রানা, মানিক মিয়া, বদরুল মিয়া, মোরাদ মিয়া প্রমুখ।