আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জেলা যুবলীগের দীর্ঘ ৫ বছর পর কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক চলছে নানা বিশ্লেষণ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ দীর্ঘ ৫ বছর পর মৌলভীবাজার জেলা যুবলীগের কে হচ্ছেন সভাপতি- সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পাশাপাশি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১০ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে এখন সর্বাত্মক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কাউন্সিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টিকাড়তে ছবিসম্বলিত ফেস্টুন,ব্যানার, তোরণ ও পোস্টার দিয়ে সাজাতে অনেকটা প্রতিযোগীতা চলছে। শহরের কোর্ট রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্পটে ইতিধ্যেই নির্মিত হয়েছে শত শত তোরণ ও পোস্টার। উক্ত সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এর সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। বিশেষ বক্তা হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগ ( উত্তর) ও সিলেট বিভাগ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ অধ্যাপক ড.মোঃ রেজাউল কবির ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন। সুত্র জানায়- নানা কারণে দলের সাংগঠনিক কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ার পর দলের হাই কমান্ড থেকে সম্মেলনের প্রস্ততির নির্দেশনা আসার পর থেকেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা জুড়ে উজ্জ্বীবিত দলের তৃণমূলের নেতাকর্মীরা। ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আহমদকে সভাপতি এবং সৈয়দ রেজাউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে কমিঠি গঠন করা হয়। দীর্ঘ ৫ বছর পর নতুন নেতৃত্ব আসছে জেলা যুবলীগে। সেই আলোকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত অনেক আগেই তলব করে নিয়েছে কেন্দ্রয়ী কমিটি। ওই সময় ২২ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন। এর পর তা নানা ভাবে যাচাই বাচাই শেষে জানানো হয় সম্মেলনের তারিখ। জানা যায় গত ১৩ মে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। জীবনবৃত্তান্ত জমা দানের পর থেকে পদ-পদবি পেতে লবিংয়ে ব্যস্ত রয়েছেন পদ প্রত্যাশীরা। তথ্যমতে সভাপতি পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন- বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন,সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ,সহ-সাধারণ সম্পাদক মোঃ সিতার আহমদ,সদস্য মবশ্বির আহমেদ,আব্দুর রহমান ও মতিউর রহমান মতিন। সাধারণ সম্পাদক পদে, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহীদ সৈকত,সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, শিল্প ও বাণিজ্য সম্পাদক সৈয়দ নাজমুল, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক সাদমান সাকিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি,সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি।