জননেতা মফিজ আলীর ১৪-তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা
শ্রমিক-কৃষকের সংগ্রামের মাঝে মফিজ আলী যুগ যুগ ধরে বেঁচে থাকবেন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সাবেক কেন্দ্রীয় নেতা, সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী নেতা, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলী-এর ১৪-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ অক্টোবর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এদিন সকাল সাড়ে ১০ টার সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, হোটেল শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক ইউনিয়ন, হকার্স ইউনিয়ন ও স’মিল শ্রমিক সংঘসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য-ধূপাটিলাস্থ প্রয়াত নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং প্রয়াত নেতার অসমাপ্ত কাজকে অগ্রসর করে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করা হয়। পরে স্থানীয় মাঠে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা রমজান আলী পটু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক অমলেশ শর্ম্মা, প্রয়াত নেতার অনুজ রেজাউল করিম, চা-মজদুর পত্রিকার সম্পাদক চা-শ্রমিকনেতা সীতারাম বীন, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ, চা শ্রমিক সংঘের নেতা স্যামুয়েল বেগম্যান, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন মফিজ আলী তাঁর জীবনের প্রায় পুরোটা সময় নিজের পরিবার-পরিজন ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। বিশেষত চা শ্রমিকদের নিয়ে ধারাবাহিক সংগঠন সংগ্রাম তাঁর বিশেষ পরিচিতি তৈরি করে। ফলে সাম্প্রতিক সময়ে চা শ্রমিকদের অভূতপূর্ব আন্দোলনের মূহুর্তে মফিজ আলী’র ১৪তম মুত্যুবার্ষিকী বিশেষ গুরুত্ব বহন করছে।চা-শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ১৯ দিনের (প্রথম ৪ দিন ২ ঘন্টা করে) লাগাতার ধর্মঘট সফল করেন। পাশাপাশি লাগাতার মিছিল-সমাবেশ, বিক্ষোভ, রাজপথ-রেলপথ অবরোধ করাসহ আপোসহীন ভূমিকায় শ্রমিকরা এক ঐতিহাসিক আন্দোলনের জন্ম দিয়েছেন। অকুতোভয় শ্রমিকরা সব কিছু মোকাবিলা করে ১৯ দিন খেয়ে না খেয়ে জানবাজী রেখে ধর্মঘট সফল করে যান। এই আন্দোলনে চা-শ্রমিকের সন্তান ও ছাত্র-যুবকদের অনন্য ভূমিকা দৃষ্টান্ত স্থাপন করে। অথচ প্রধানমন্ত্রী শ্রমিকদের সাথে আলোচনা না করে বা তাদের কোন মতামত না নিয়ে শুধু মালিক প্রতিনিধিেেদর সাথে আলোচনা করে মাত্র ১৭০ টাকা মজুরি ঘোষণা করে নজিরবিহীন কঠিন ও কঠোর এই সংগ্রামের সমাপ্তি টানতে বাধ্য করেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়ায় নিরুপায় হয়ে চা-শ্রমিকরা বুকে চাপাকষ্ট নিয়ে কাজে যোগদান করেন। চা-শ্রমিকরা এর মাধ্যেেম নতুন করে আবারো উপলব্ধি করলেন যে রাষ্ট্র, সরকার আর মালিক সব সময়ই একপক্ষের এবং মূলত একটা শ্রেণী। কারণ ১৭০ টাকা মজুরিতে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন চা-শ্রমিক আদৌ চলতে পারবে কি’না তা প্রধানমন্ত্রীর অজানা নয়। দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা বা আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত কেনিয়ার চা-শ্রমিকরাও যেখানে বাংলাদেশের শ্রমিকদের থেকে বেশি মজুরি পেয়ে থাকেন। সরকারি তথ্য মতে দেশে মাথাপিছু আয় যেখানে ২,৮২৪ ডলার এবং বর্তমান দ্রব্যমূল্যের বাজারে দৈনিক তিন বেলা অতি সাধারণভাবে আহারের জন্য ১৫০(৩০+৬০+৬০) টাকায়ও পেট ভরে না, সেখানে ৫/৭ জনের একটি পরিবারের জন্য ন্যূনতম ৬৭০-৭০০ টাকা মজুরি আবশ্যিক। তাই এই সময়ে চা শ্রমিকরা বেশি উপলব্ধি করেছে মফিজ আলীর সংগঠন ও সংগ্রামকে










