মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আজ ১২ অক্টোবর দুপুরে। “ঐক্য শক্তি সহযোগিতায় প্রবাসীদের এই সংগঠন, সার্বজনীন বন্ধনে আমরাই উড়াবো বিজয়” এই শ্লোগান বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা, আরব আমিরাত শাখার সভাপতি মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক মোঃ নছিবুর রহমান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা সালাহ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পপি, মেধাবী ছাত্র রাহাত আহমদ শিপন, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা,সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মোঃ রিপন তালুকদার ও মোঃ সামছু উদ্দিন খান রানা প্রমুখ। বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের চেয়ারম্যান নুরুল আমিন বখস ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।









