আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল রেল লাইনের পাশ থেকে ফাহাদ রহমান নামের এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল লাইনের পাশ থেকে ফাহাদ রহমান (১৮) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের শাহীবাগ এলাকার শ্রীমঙ্গল রেল স্টেশনের কি.মি ২৮৭/৭ সেকশনের রেল লাইনের পাশে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদ উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের বাসিন্দা শ্রীমঙ্গল সাব-রেজিষ্টার অফিসের মোহরী হাজী ফজলুর রহমান ফজলুর বড় ছেলে। ফাহাদ চলতি বছরে শহরের শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ বুধবার ছিল তার প্র্যাকটিকেল পরীক্ষা।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ফাহাদ তার কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোরের কোন এক সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বেড়িয়ে যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা ফাহাদের মৃত্যুকে রহস্যজনক বলছেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, এলাকার জনি আলম নামের এক ব্যক্তি ঘটনার খবর ৯৯৯ নম্বরে ফোন করে জানালে সেখান থেকে ফায়ার সার্ভিসকে ফোন করে জানানো হয়। খবর পাবার সাথে-সাথেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ফাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, অবস্থার প্রেক্ষিতে এবং এলাকাবাসীর বক্তব্যে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তবে আরো অধিক নিশ্চিত হবার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে।