রাকেল আনছারী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য আলোকে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।দিবসটি উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ) বৃহম্পতিবার (১৩ অক্টোবর) আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া আয়োজন করেন।সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান প্রমুখ।
আলোচনায় অংশ নেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা বৃন্দছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ১৩, ২০২২, ১:৩৬ অপরাহ্ণ • ১ বার পঠিত






