আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জেলা পরিষদ নির্বাচন: কমলগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতার সংখ্যাই বেশি। নির্বাচনে সদস্য পদে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ও সংরক্ষিত নারী সদস্যা পদে হেলেনা চৌধুরী (ফুটবল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
ইতোমধ্যে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ¦ মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সদস্য পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) ৪ জন প্রতিদ্বন্ধিতা প্রার্থীর মধ্যে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা পেয়েছেন বিকাশ চন্দ্র পাল (হাতি) ২৫ ভোট, মো: মবশি^র আলী (টিউবওয়েল) ১৭ ভোট ও মো: তোফায়েল করিম চৌধুরী (অটোরিক্সা) ২ ভোট।
এছাড়া সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৫২ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭২ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন। ৩৬ ভোট বেশি পেয়ে হেলেনা চৌধুরী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কমলগঞ্জ উপজেলায় ৭নং ওয়ার্ডে মোট ১৩৩ ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন জানান, উৎসবমুখ পরিবেশে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর টিম সার্বক্ষনিক মনিটরিং করেন। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রে বসানো ছিল সিসি ক্যামেরা। ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়।