আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জের লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেপ্তার


রাকেল আনছারী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, নগদ ৫৩ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু নাসের মোহাম্মদ রিকাবদার, জেলা পুলিশ বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত মাসে ও তার আগে পর পর কয়েকবার সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে হাত-পা বেঁধে যাত্রীদের ও চালকদের জখম ও ভয়ভিতি দেখিয়ে ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লুন্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে কয়েকটি জেলায় একাধিক মামলা রয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতরা হলেন বশির আহমেদ (৩৫), মো: আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (৩০), আব্দুল মালিক (২৮) ও আরিফ মিয়া (৪২)। এদের মধ্যে মূলহোতা বশির আহমেদ ও আবুল হোসেনকে ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃত ডাকাত সবুজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে। ডাকাত দলে মোট ১৫ জন সদস্য রয়েছে বলেও জানানো হয়। তারা সবাই সড়ক ডাকাতিতে জড়িত। এরআগে গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুরে ডাকাতির সাথেও এরা জড়িত ছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।