আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র সহ ০২(দুই) জন ডাকাত গ্রেফতারঃ-

 গত ১৬/১০/২০২২ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) মোঃ সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, এসআই(নিঃ)/রাজীব মোহন দাস, এসআই(নিঃ)/রেজোয়ান আহমদ, এএসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ)/আব্দুস সালাম এবং রাত্রীকালীন সিয়েরা-২২ অফিসার এএসআই(নিঃ)/বেলাল হোসাইন, স্পেশাল-২২ অফিসার এএসআই(নিঃ)/ফারুক আহমদ এবং গলফ-৬ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গত ১৬/১০/২০২২খ্রিঃ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পান যে, জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নস্থ পাইকরাজ গ্রামের চাঁন মিয়ার পয়েন্ট সংলগ্ন ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ডাকাতি করার উদ্দেশ্যে সমাবেত হইয়া শলা পরামর্শ করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে ইং ১৬/১০/২০২২খ্রিঃ তারিখ ০৩.৩০ ঘটিকার সময় উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীগণ দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আসামী ১। আলতা মিয়া প্রকাশ আলতা ডাকাত (৫৫), পিতা-মৃত খুর্শিদ আলী @ খুশিদ আলী@ খুরশিদ আলী, সাং-পাইকরাজ, পোঃ-শিবের বাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার করিলেও অপরাপর আসামীগণ ঘটনাস্থলে হইতে দৌড়ে পালিয়ে যায়। ঐসময়  ঘটনাস্থল হইতে ০১টি রামদা ও ০১টি ষ্টিলের চাকু উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন ডাকাত ডাকাত বলিয়া চিৎকার করিলে এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অনুমান ০৪.১০ ঘটিকার সময় ২য় ঘটনাস্থল জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নস্থ পাইকরাজ গ্রামের “আসহাবে বদর মাদ্রাসা ও মসজিদের পাশে পাকা রাস্তার উপর” উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হইয়া জানতে পারেন যে, ২নং আসামী জুবেল (২৯), পিতা- আলতা মিয়া প্রকাশ আলতা ডাকাত, সাং-পাইকরাজ, পোঃ-শিবের বাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট তার হাতে থাকা ০১টি রামদা নিয়ে গ্রামে ভিতর দিয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে গ্রামবাসী তাকে ডাকাত সন্দেহে আটক করে এবং সেখানে উপস্থিত উত্তেজিত জনগণ তাকে মারপিট করিয়া জখম করে। আসামী জুবেল (২৯) এর হেফাজত হইতে একটি রামদা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আসামী জুবেল (২৯) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ৩৫নং ওয়ার্ডে ভর্তি আছে। উল্লেখিত বিষয়ে এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১৮, তাং-১৬/১০/২০২২খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ রুজু করা হয়। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।