আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখ রাসেল দিবস পালিত

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখ রাসেল দিবস ২০২২ পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পালন করা হয়। শেখ রাসেল দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”। শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।  

হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু এর সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের লেকচার গ্যালারী-১ এর সম্মুখে আয়োজিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার। এ সময়ে বক্তারা বলেন- “যদিও এ দিনটি শেখ রাসেল এর জন্মদিন, কিন্তু এ দিনটি জন্মদিন হিসেবে আনন্দ ফূর্তিতে উদযাপন করার মত পরিবেশ পরিস্থিতি নেই। কেননা ১৯৭৫ এর ১৫ই আগষ্ট ঘাতকের বুলেট শিশু রাসেলকেও রেহাই দেয়নি, সেদিন ছোট্র রাসেল সহ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই শেখ রাসেল সহ ঘাতকের হাতে ঐদিন নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়; শেখ রাসেলের মত আর কোন নিষ্পাপ শিশু যেন এভাবে হত্যার স্বীকার না হয় সেই আশাবাদ কামনা করেন”।

শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের মাওলানা এবিএম লুৎফর রহমান।