গত ১৮/১০/২০২২খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় থানায় সংবাদ পাওয়া যায় যে, অত্র থানাধীন ডলিয়া সাকিনস্থ বাদীর মালিকানাধীন “নয়ন তারা” নামক গরুর খামারের সামনে একজন চোর আটক করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানায় এলাকায় ডিউটিতে নিয়োজিত দিবাকালীন সিয়েরা-৩১ এর অফিসার এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া জনগন কর্তৃক আটককৃত আসামী ১। আব্দুল কুদ্দুছ (২৫), পিতা-মৃত ওয়ারিছ আলী, সাং-ডলিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে নিজ হেফাজতে গ্রহণ করেন। ঐসময় এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানিতে পারেন যে, বাদী আব্দুল্লাহ মিয়া (৩৪), পিতা-মৃত রহিম উল্লা, সাং-চাতল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর গরুর খামার হইতে ০১টি ATN ব্রান্ডের ডিজিটাল মিটার স্কেল (পাল্লা), মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা, ০১টি টিবিএস ব্রান্ডের সিলিং ফ্যান, মূল্য-৩,০০০/- (তিন হাজার) টাকা, ০১টি সোনালী রংয়ের টর্চ লাইট ও ০১টি লাল রংয়ের টর্চ লাইট, দুটি টর্চ লাইটের মূল্য ৫০০/- (পাচঁ শত) টাকা চুরি করিয়া বিক্রয় করিয়াছে মর্মে ধৃত আসামী স্বীকার করে। পরবর্তীতে এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ধৃত আসামী আব্দুল কুদ্দুছ (২৫) কে সঙ্গে নিয়া অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন নোয়া খুরুমখলা সাকিনের ভাঙ্গারীর দোকানে উপস্থিত হইয়া ২নং আসামী সাজিদুর রহমান (৩৪), পিতা- মৃত মোঃ আলতু মিয়া, সাং- শিবপাশা, থানা- আজমিরিগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানঃ সাং- নোয়া খুরুমখলা, (ওয়ারিছ মিয়ার বাসার ভাড়াটিয়া) (সাজিদুর এন্টারপ্রাইজের প্রোপাইটর, ব্যবসা- ভাঙ্গারী), থানা- জালালাবাদ, জেলা- সিলেটকে গ্রেফতার পূর্বক ধৃত ১নং আসামীর সনাক্তমতে ভাঙ্গারী দোকান হইতে বাদীর চোরাইকৃত উল্লেখিত মালামাল গুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করতঃ নিজ হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সহ থানায় আসিয়া বাদীর লিখিত এজাহার দায়েরের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৮/১০/২০২২খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। মামলা তদন্ত অব্যাহত আছে।
এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত মালামাল উদ্ধারসহ ০২ জন চোর গ্রেফতার সংক্রান্তেঃ
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ২০, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ • ১ বার পঠিত






