আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বিশ্বজয়ী হাফেজদের সরকারিভাবে সম্মাননা অব্যাহত থাকুক: গোলাম আম্বিয়া কয়েস★


আবু তালহা তোফায়েল : বিশ্বজয়ী বাংলাদেশি ক্ষুদে হাফেজে কুরআনদের সরকারিভাবে সম্মাননা প্রদান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।তিনি আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ দাবি জানান। সম্প্রতিকালে বাংলাদেশের ক্ষুদে হাফেজে কুরআনরা বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা শীর্ষে তুলে যাচ্ছে। কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে শত শত দেশকে পেছনে ফেলছে।
ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস হাফেজ আবু রাহাতসহ বিশ্বজয়ী সকল হাফেজে কুরআনদের মোবারকবাদ ও শুভেচ্ছা জানান এবং তিনি মনে করেন বাংলাদেশের বিশ্বজয়ের এই ধারা অব্যাহত রাখতে হলে ক্ষুদে হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহ=-অনুপ্রেরণা দেওয়ার বিকল্প নেই।
তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ বর্তমান সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান যে, শিগগিরই বিশ্বজয়ী সকল হাফেজে কুরাআনদের তালিকা করে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা এবং এই সম্মননা প্রদান অব্যাহত রাখা। বিজ্ঞপ্তি।