মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ সিলেট বিভাগের দাবাড়ুদের অংশ গ্রহনে পুলিশ সুপার দাবা প্রতিযোগীতা- ২০২২ইং, সিলেট বিভাগীয় র্যাপিড রেটিং দাবা প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। জেলা পুলিশ এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আগামী ২২ অক্টোবর শনিবার। সংগঠনের আহবায়ক সৈয়দ হেলাল আহমদ, যুগ্ন আহবায়ক তাওহীদ ইসলাম, যুগ্ন আহবায়ক সৈয়দ আবু ইকবাল ও সদস্য সচিব রেজাউল করিম চৌধুরী জানান- মৌলভীবাজার চেস ক্লাব এর পরিচালনায় আগামী ২২ অক্টোবর শনিবার সকাল ১০টায় দাবাড়ু ভাইদের নিয়ে খেলা শুরু হবে। সন্ধা ৭টায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। ১ম পুরস্কার ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার, ৩য় পুরস্কার ২হাজার, ৪র্থ পুরস্কার ২ হাজার, ৫ম পুরস্কার ১৫শত টাকা, ৬ষ্ঠ পুরস্কার ১ হাজার টাকা, ৭ম পুরস্কার ১ হাজার টাকা, ৮ম পুরস্কার ১ হাজার টাকা, ৯ম পুরস্কার ১ হাজার টাকা, ১০ম পুরস্কার ১ হাজার টাকা, ১১তম পুরস্কার ১ হাজার টাকা, ১২তম পুরস্কার ১ হাজার টাকা, ১৩তম পুরস্কার ১ হাজার টাকা, ১৪তম পুরস্কার ১হাজার টাকা। খেলায় এন্ট্রি ফিস ৩শত টাকা ধার্য করা হয়েছে। খেলাটি সর্বাত্নক সহযোগীতায় রয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।
মৌলভীবাজারে পুলিশ সুপার দাবা প্রতিযোগীতা-২০২২ইং শনিবার
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ২০, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ • ৬ বার পঠিত






