আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
দুর্নীতিকে ‘না’ বলুন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলা ৪নং সিন্দরখাঁন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর আয়োজনে ও সিন্দরখাঁন ইউনিয়ন পরিষদ সহযোগীতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুপ্রকের সিনিয়র সদস্য এনজিও সংগঠক এস এ হামিদ,
দুপ্রকের পরিচিত ও কার্যক্রম ব্যাখ্যা করেন সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল, দুনীতি প্রতিরোধে নারী সদস্যেদের ভুমি উপস্থাপন করেন সহসভাপতি জয়শ্রী চৌধুরী, দুর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকা ব্যাখ্যা করেন সনাক সভাপতি ও দুপ্রক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য এবং সভার সারসংক্ষেপ উপস্থাপন করেন দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
এর আগে মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সচিব দীপক কুমার শর্মা, প্যানেল চেয়ারম্যান আবু খায়ের মুরাদ, রাবেয়া আক্তার, ইউপি সদস্য নুয়েল আহমেদ, সাবেক ইউপি সদস্য মো: আব্দুস শহীদ ও ২৮ মৌজার প্রধান বদরুল ইসলাম সোহেল প্রমুখ। মতবিনিময় সভায় দুপ্রক সহসভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামান, উদ্যোক্তা সদস্য, ইউনিয়নের সেবার সাথে জড়িত ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতি সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন, তিনি নতুন এবং কয়েক মাস হয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এখন পর্যন্ত তাঁর ইউনিয়নের কোন দুর্নীতি চিত্র দেখেন নি। তিনি নিজে দুনীতি করেন না এবং তিনি দুনীতিকে প্রশ্রয় দেন না। এবং তিনি দিন চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তাঁর ইউনিয়ন দুনীতি মুক্ত থাকবে। তাঁর ইউনিয়নের যে কোন নাগরিককে তিনি সরকারী নিয়ম অনুযায়ী সেবা দিয়ে থাকেন। তিনি উপর মহলসহ প্রশাসনকে দুর্নীতি মুক্ত এবং প্রভাবমুক্ত হয়ে কাজ করার আহবান জানান।