আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত মালামাল উদ্ধারসহ ০২ জন চোর গ্রেফতার সংক্রান্তেঃ

     গত ১৮/১০/২০২২খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় থানায় সংবাদ পাওয়া যায় যে, অত্র থানাধীন ডলিয়া সাকিনস্থ বাদীর মালিকানাধীন “নয়ন তারা” নামক গরুর খামারের সামনে একজন চোর আটক করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানায় এলাকায় ডিউটিতে নিয়োজিত দিবাকালীন সিয়েরা-৩১ এর অফিসার এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া জনগন কর্তৃক আটককৃত আসামী ১। আব্দুল কুদ্দুছ (২৫), পিতা-মৃত ওয়ারিছ আলী, সাং-ডলিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে নিজ হেফাজতে গ্রহণ করেন। ঐসময় এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানিতে পারেন যে, বাদী আব্দুল্লাহ মিয়া (৩৪), পিতা-মৃত রহিম উল্লা, সাং-চাতল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর গরুর খামার হইতে ০১টি ATN ব্রান্ডের ডিজিটাল মিটার স্কেল (পাল্লা), মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা, ০১টি টিবিএস ব্রান্ডের সিলিং ফ্যান, মূল্য-৩,০০০/- (তিন হাজার) টাকা, ০১টি সোনালী রংয়ের টর্চ লাইট ও ০১টি লাল রংয়ের টর্চ লাইট, দুটি টর্চ লাইটের মূল্য ৫০০/- (পাচঁ শত) টাকা চুরি করিয়া বিক্রয় করিয়াছে মর্মে ধৃত আসামী স্বীকার করে। পরবর্তীতে এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ধৃত আসামী আব্দুল কুদ্দুছ (২৫) কে সঙ্গে নিয়া অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন নোয়া খুরুমখলা সাকিনের ভাঙ্গারীর দোকানে উপস্থিত হইয়া  ২নং আসামী সাজিদুর রহমান (৩৪), পিতা- মৃত মোঃ আলতু মিয়া, সাং- শিবপাশা, থানা- আজমিরিগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানঃ সাং- নোয়া খুরুমখলা, (ওয়ারিছ মিয়ার বাসার ভাড়াটিয়া) (সাজিদুর এন্টারপ্রাইজের প্রোপাইটর, ব্যবসা- ভাঙ্গারী), থানা- জালালাবাদ, জেলা- সিলেটকে গ্রেফতার পূর্বক ধৃত ১নং আসামীর সনাক্তমতে ভাঙ্গারী দোকান হইতে বাদীর চোরাইকৃত উল্লেখিত মালামাল গুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করতঃ নিজ হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সহ থানায় আসিয়া বাদীর লিখিত এজাহার দায়েরের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৮/১০/২০২২খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। মামলা তদন্ত অব্যাহত আছে।