আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদিঘী জাতীয় নিরাপদ সড়ক ২০২২ উদযাপন

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ 
বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে শনিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আদমদিঘী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রা র‍্যালিতে নেতৃত্ব দেন আদম দিঘী উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। র‍্যালি ও শোভাযাত্রা শেষে উপজেলার সভাকক্ষে বেলা সোয়া বারো ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য ও আদমদীঘি উপজেলা মহিলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মঞ্জুয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হক আবু, সহ-সভাপতি নাজিমুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।