আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলায় চিনির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

প্রেস বিজ্ঞপ্তি”

    মৌলভীবাজার জেলায় চিনির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

অক্টোবর ২২, ২০২২ খ্রি.

         সরকার নির্ধারিত দামে চিনি বিক্রয় করা ও ন্যায্য মূল্যে চিনি প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ শনিবার (২২ অক্টোবর ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার, শেরপুর বাজারসহ বিভিন্ন জায়গায় চিনির বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারে অবস্থিত সানি ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মাহদি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। মৌলভীবাজার জেলার সদর উপজেলার সরকার বাজার, শেরপুর বাজারসহ বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে খোলা চিনির সরকার নির্ধারিত দাম কেজি প্রতি ৯০ টাকা এবং প্যাকেট কেজি প্রতি ৯৫ টাকা থাকলেও অতিরিক্ত দামে চিনি বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযানে খুচরা ব্যবসায়ী বলছে পাইকারী ব্যবসায়ী দাম বেশি নিচ্ছে। পাইকারি ব্যবসায়ী বলছে কোম্পানি দাম বেশি নিচ্ছে। এছাড়াও খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় করা এবং ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।