আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপূরণ পেলেন অভিযোগকারী

প্রেস বিজ্ঞপ্তি”

অক্টোবর ২৫, ২০২২

নিম্নমানের জুতা অতিরিক্ত দামে বিক্রয় করা, প্রতিশ্রুতি অনুসারে সেবা প্রদান না করা, সরকার নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে সার বিক্রয় করা এমনই অভিযোগে তিনজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ২৫/১০/২০২২ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে মোট ৪ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। সাইফুল খান মৌলভীবাজার জেলার সদর উপজেলার চৌমুহনাতে অবস্থিত ফারহাত সুজ এর বিরুদ্ধে নিম্নমানের জুতা অতিরিক্ত দামে বিক্রয় করার অভিযোগ এনে এবং প্রতিশ্রুতি সেবা না দেওয়ার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক মো: হুমায়ন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী সাইফুল খানকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আল আমিন মার্কেটে অবস্থিত সুরমা ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে মো: শাহরিয়ার জামান লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার এম এ মালিক শাহরিয়ার আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী মো: শাহরিয়ার জামানকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে অবস্থিত এম হাসান এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ময়নুল ইসলাম কর্তৃক সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী ময়নুল ইসলামকে ২ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।