আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন


সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ
ঝধুবফ অযসবফ)
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে
মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,
পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, সাদ উদ্দিন, তানিয়া আক্তার,
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।
পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এর
আগে মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে এক র‌্যালী পৌরসভা চত্তর থেকে বের হয়ে
শহরের ষ্টেশন রোডে এসে শেষ হয়।
এসময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার
ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই
আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের
কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র
ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার
পরিচ্ছিন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।