আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পৈশাচিক হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালকসহ জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এ্যাম্বুলেন্সের ভেতর রোগীর মৃত্যু ঃ পৈশাচিক হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালকসহ জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ ২৭ অক্টোবর দুপুরে শহরের চৌমুহনা চত্বরে সচেতন এলাকাবাসী ও শোকাহত পরিবার এ মানববন্ধন কর্মসূচী পালন করে । বক্তারা পৈশাচিক এ হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালক সাদিক, খালেদসহ জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বলেন- গত ২৫ অক্টোবর সকালে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের কামাল উদ্দিন হঠাৎ শ্বাস কষ্ট জনিত কারণে অসুস্থতাবোধ করায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন তার পুত্রদ্বয় শিপু,শাহজাহান ও রাজিব। উন্নত চিকিৎসার জন্য তাকে অক্সিজেন সহকারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার এক পর্যায়ে সাদিক মিয়ার এ্যাম্বুলেন্স ঠিক করা হয়। এ্যাম্বুলেন্সে রোগী তুলার পূর্বে এ্যাম্বুলেন্সে অক্সিজেন আছে কিনা জিজ্ঞাসা করলে ড্রাইভার অক্সিজেন আছে মর্মে জানান। শ্বাস কষ্টের সমস্যা দেখা দিলে সে জানায় তার এ্যাম্বুলেন্সে অক্সিজেন নেই। পরে অক্সিজেনের অভাবেই গাড়ির ভিতরেই কামাল উদ্দিন মারা যান। এনিয়ে মৃত ব্যাক্তির পুত্রদ্বয়দের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদিক মিয়া ও খালেদ মিয়াসহ আরো অজ্ঞাতনামা ৪/৫জন মিলে মৃত কামাল আহমদ এর পুত্রদ্বয়দের বেদরক পেটায় এবং ছিদ্র যুক্ত রক্তাক্ত জখম করে। তাদের হাল্লা চিংকার শুনে স্থানীরা মৃত বাবার পাশ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সাবেক পরিচালক ও বিআরডিবি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ফজলু এর সভাপতিত্বে ২ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী পরিবারের পক্ষে সজীব আহমেদ সিপু, ৭নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন, কবি ও লেখক মুহিদুর রহমান, সি,পি,এ,এম, মৌলভীবাজার এর ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমদ, আওয়ামী যুবলীগ জেলা শাখার সাবেক সহ-সম্পাদক সাদমান সাকিব চৌধুরী, সাবেক উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ প্রমুখ। পৈশাচিক হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালক সাদিক মিয়া ও খালেদ মিয়াসহ জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকবৃন্দ।