আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “জনতার অধিকার, আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে রেজা-নূরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে গত ২৬ অক্টোবর দিল্লী কনভেনশন হলে। গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদা খানমের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সচিব ফয়েজ আহমেদ ও ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইমতিয়াজ হাসান তুহিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবুল হোসেন জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব ডা.জুবায়ের আহমদ তোফায়েল। এসময় উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব অপু রায়হান। গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দদের মধ্যে রেজাউল করিম,সাইফুল রেজা,আজাদ আহমদ ইয়ারুন নেছা, আব্দুল মুয়িজ খান, জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার আহবায়ক জনাব আব্দুর রউফ , সদস্য সচিব শামিম আহমদ, কমলগঞ্জ উপজেলার আহবায়ক ইউনুস আলী ও সদস্য সচিব আনোয়ার মিয়া, রাজনগর উপজেলার সমন্বয়ক আবু সুফিয়ান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহবুবুর রহমান রুমেলসহ ছাত্র,যুব ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। রায়হান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ১২ ঘটিকা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৩ ঘটিকায়।