আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার॥ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ ।
শনিবার ২৯ অক্টোবর বিকেলে মৌলভীবাজার জনমিলন কেন্দ্র থেকে একটি র্যা লী বের হয়ে শহর প্রদক্ষিন করে জনমলিন কেন্দ্রে এসে শেষ হয়। র্যা লিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসন ও পুলিশ,কমিউনিটি পুলি শের সদস্য এবং বিভিন্ন শ্রেনী,পেশার লোকজন।
পরে পুলিশ সুপার মো: জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শান্তি পদ ঘোষ, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: বর্নালী দাশ । আলোচনায় অংশ নেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল,মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ সাবু, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল দাশ,আমতৈল ইউপি চেয়ারম্যান সুজিত দাশ,উলুয়াইল মাদ্রাসার শিক্ষক মাওলানা এম এ বশির, কমিউনিটি পুলিশিং কমিটির এম এ হান্নান প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কৃমার রায়।
এসময় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই। পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশকে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।