মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিভাগীয় সমাবেশ গুলোতে বাধাদানের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার ২৮ অক্টোবর বিকালে।
উক্ত বিক্ষোভ মিছিলটি বিকাল ৪ ঘটিকায় শহরের কাশীনাথ রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম সাইফুর রোডস্থ রহমানিয়া টাউয়ারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশীদের সভাপতিত্বে পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, এছাড়া ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আহমেদ আহাদ, সহ-সভাপতি আব্দুস শহীদ, সহ- সভাপতি গাজী জাবেদ, সহ- সভাপতি আমিরুল ইসলাম শাহেদ, আব্দুল মৌমিন, মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক, সাজ্জাদ আহমেদ শাহান, সহ-সম্পাদক জসিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির আহমেদ সাফিন, যুগ্ম আহবায়ক মফিজ আহমদ, যুগ্ম আহবায়ক আলম মিয়া, যুগ্ম আহবায়ক, নাহিদ আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নুরুল আহমদ, যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী , যুগ্ম আহবায়ক, বেলাল উদ্দিদ আহমেদ রাজনসহ পৌর বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।






