আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদের উপর হা ম লা করেছে সন্ত্রাসীরা।

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধির উপর হা ম লা
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদের উপর হা ম লা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেল দিয়ে হা ম লা করে সন্ত্রাসীরা।
হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেল যোগে পোষাক আনার জন্য পশ্চিমবাজারের দিকে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে কার থেকে অ স্ত্র বের করে স ন্ত্রা সী রা পিটা তে থাকে। এক পর্যায়ে আ হ ত করে পালিয়ে যায় স ন্ত্রা সী রা। পরে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। আহত হোসাইন আহমদকে দেখতে হাসপাতালে যান মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, অশোক দাস, প্রেসক্লাবের সম্পাদক পান্না দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, পূর্বদিক সম্পাদক মোজাহিদ আহমদ, দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ ব্যাপারে হোসাইন আহমদ মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।