আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের পুলিশ সদস্যের মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় সিলেটের জালালাবাদ থানার শিব বাজার ফাঁড়ির এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এয়ারপোর্ট সড়কে মঙ্গলবার রাত ৩টার টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জপলার পাড় এলাকার মৃত নন্দ কিশোর সিংহের ছেলে সুমন সিংহ ওরফে বাবলু (৩০)।
জানা যায়, সুমন সিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মিশন শেষ করে সিলেটের জালালাবাদ থানার শিব বাজার পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ঘটনার দিন রাতে মটরসাইকেল যোগে ফাঁড়িতে যাওয়ার পথে এয়ারপোর্ট সড়কে ঘন কুয়াশার কারণে সড়কের পাশে দাড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা লাগলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে টহল পুলিশের একটি দল সড়কে পড়ে থাকা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সুমনের মৃত্যু হয়।
পুলিশ সদস্য সুমনের বোন লাভলী সিনহা জানান, সুমনের লাশ আনতে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এদিকে মোটর সাইকেল দুঘর্টনায় সুমনের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ী কমলগঞ্জে পৌঁছলে শোকের মাতম নেমে আসে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমন সিংহ ওরফে বাবলুর মরদেহ সিলেট থেকে তার গ্রামের বাড়ি মাধবপুরের জপলার পাড় গ্রামে নেয়া হচ্ছে বলে জানা যায়।