আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ন‌ওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দস্পতি আটক 

ন‌ওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দস্পতি আটক শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁয় পত্নীতলায় বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর নজিপুর পৌরএলাকার পুরাতন বাজার হতে ১১হাজার পিচ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। আটককৃতরা হলেন মো. নজরুল ইসলাম এর ছেলে মো. শাহীনুর ইসলাম শাহীন (৩৭) এবং তাঁর স্ত্রী মোছাঃ গুলশান আরা (৩০)। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রুমানা আফরোজ আয়োজিত প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পত্নীতলা পুরাতন বাজারস্থ মেসার্স শাহীন মেডিকেল স্টোর এর প্রোপাইটার মো. শাহীনুর ইসলাম শাহীন এর বসতবাড়ি তল্লাশি করে ১০০মিঃগ্রাঃ এর ১১ হাজার পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং শাহীনসহ তাঁর স্ত্রীকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।