আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রোদের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই বেশি কাজ করে- মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান

কে এম সাইদুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি ::

বুয়েটের ইঞ্জিনিয়ারদের চেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই রোদের মধ্যে দাঁড়িয়ে বেশি কাজ করে। বাংলাদেশে অর্থনীতি এই পর্যায়ের আসায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরই অবদান বেশি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি তাদের মঙ্গল কামনা করি। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেছেন পৌর মেয়র ফজলুর রহমান।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এর মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটির আহবায়ক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও বিশেষ অতিথি ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মকু।

আইডিইবির জেলা নির্বাহী কমিটির সদস্য সচিব আব্দুল মুনিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সড়ক ও জনপদের জেলা সেক্রেটারি আরিফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, পাবেল আহমদ।

এর আগে, সকাল ১১ টায় শহরের পৌর মিলনায়তনের সামনে থেকে একটি র‍্যালী বের করে প্রেসক্লাব চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় আবার মিলনায়তনে এক হয়।

সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান বলেন, ১৯৬৯ সাল থেকে নিজেদের পদ মর্যাদা ও প্রাপ্ত সম্মানিসহ বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করে আমাদের অসংখ্য নেতা কর্মীরা রাজপথে রক্ত দিয়েছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পুলিশের গুলিতে নিহত হয়েছেন, অনেক মায়ের বুক খালি হয়েছে। আজকের এই দিনে আমাদের সেই সব নেতা কর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।