আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

তারিখ: ০৯/১১/২০২২ইং

প্রেস বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে জেলা শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, সহ-সভাপতি ইয়াওর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, মাহমুদুর রহমান মাহমুদ, অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বায়েছ, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মুনাহিম কবির, কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ নিশাত, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।
এসময় জেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও রাজনগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।