আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে আঞ্জুমানে হেফাজতের ইজতেমা সফলের লক্ষ্যে মহানগরী শাখার দাওয়াতি কার্যক্রম অব্যাহত ★


আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ রোডস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে আগামী ১৭ ও ১৮ নভেম্বর, পীরে কামিল মুফি রশীদুর রহমান ফারুক বর্ণভীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল আজিমুশ্বান ইজতেমা। 
ইজতেমা সফলের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে ব্যাপক কাজ করে যাচ্ছে হেফাজতের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর থেকে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছে সিলেট মহানগর আঞ্জুমানে হেফাজতে ইসলাম। 
ইতোমধ্যে সিলেটের নাইওরপুল পয়েন্ট থেকে শাহপরান গেইট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় মসজিদ-মাদ্রাসায় মহনগরী শাখার দাওয়াতী কাফেলা পোঁছে। সিলেট মহানগরীর আমির মাওলানা সাইফুল্লাহ’র নেতৃত্বে উল্লেখিত যায়গায় দাওয়াতি কার্যক্রমে তার সাথে উপস্থিত ছিলেন নাইবে আমির জাহিদ উদ্দিন চৌধুরী, বায়তুলমাল সম্পাদক ইয়াহইয়া তানজিল ও সদস্য শাহ আদনান।
মহানগরীর আরেকটি দাওয়াতী কাফেলা মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরির নেতৃত্বে ও অন্য একটি দাওয়াতি কাফেলা মহানগরীর নাযিম মাওলানা আব্দুর রহমান শাহজাহানের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণে পোস্টারিংসহ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। এদিকে দক্ষিণ সুরমা থানায় মাওলানা নাজিম উদ্দিনের নেতৃত্বে দাওয়াতি এক কাফেলা তাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিজ্ঞপ্তি।