আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে মণিপুরি উইভিং ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আদমপুর বাজারে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন এর প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক শরীফ আল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। এর আগে মণিপুরি উইভিং ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁত কন্যা আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকার তাঁত শিল্পের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ািতনি এ শিল্পের সাথে জড়িতদের শতকরা ৫ টাকা সুদে ঋণ প্রদানের আশ^াস দেন। তাঁত শিল্পের উন্নয়নে তাঁত বোর্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বিভিন্ন এলাকায় রুবেল আহমদ এর মণিপুরি উইভিং ফ্যাক্টরিতে সহস্রাধিক বেকারের কর্মসংস্থান হয়েছে।