আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামাতে চায়

হাবিবুর রহমান আছকর,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে একই দিনে অনুষ্ঠিত হয় কুলাউড়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বড় পরিসরে অনুষ্টিত হয় ওই মতবিনিময় সভা। উপজেলা বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাবেক সহ-সভাপতি ও ভুকশীমইল ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন,হাজী রফিক মিয়া ফাতু , আতিকুর রহমান ও এমরান আহমদ প্রমুখ।
তিনটি উপজেলা বিএনপির মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থেকে বিভাগীয় মহাসমাবেশ সফলে বিভিন্ন দিকনির্দেশনা দেন উপজেলা নেতাদের।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে দেশ বাঁচাতে এবং দলের চেয়ারপারসন কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীরা ফিনিক্স পাখির মতো জেগে উটছে। তাঁরা এই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য এগিয়ে নিতে আগামী ১৯ নভেম্বর স্মরণকালের সবচেয়ে বড় বিভাগীয় মহাসমাবেশ পূণ্যভুমি সিলেটের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে সব বাঁধা অতিক্রম করে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। আর কর্মসূচি বাস্তবায়নে রক্তচক্ষু উপেক্ষা করে ভযকে জয় করেই নেতাকর্মীদের ঘরে ফিরতে হবে। তিনি বলেন, সিলেট বিভাগীয় মহাসমাবেশ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।