আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে সামাজিক নিরীক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহনের লক্ষে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও চেইঞ্জ এজেন্টদের সামাজিক নিরীক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় মৌলভীবাজার জাতীয় মহিলা বিষয়ক সংস্থার হল রুমে এডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়া’র উপস্থিতিতে উক্ত ওরিয়েন্টেশন হয়।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের বাস্তবায়নে প্রকল্প অবহিতিকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক সামাজিক নিরীক্ষা বিষয়ক চার সদস্য কমিটি গঠন করা হয়েছে। দিনব্যাপী এডভোকেসি নেটওয়ার্ক শীর্ষ নেতৃত্ব নিয়ে মুখ্য বিষয়ক ওরিয়েন্টেশন করা হয়।

সামাজিক নিরীক্ষার প্রাপ্ত তথ্য ফাইন্ডিং তথ্য তুলে ধরা ও গনশুনানি আয়োজন করা, এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের আইনগত অধিকার, মানবাধিকার, সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, এডভোকেসি এবং সুশান বিষয়ক রিফ্রেশন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দলিত এবং আদিবাসী নারী ও বালিকাদের ঝুঁকির মাত্রা কমিউনিটি পর্যায়ে নিরাপত্তা নিরীক্ষণ পরিচালনা করা হয় এই ওরিয়েন্টেশনে। এসময় উপস্থিত ছিলেন ৭টি উপজেলা থেকে ৩ জন করে ২১জন সদস্য ও নাগরকি উদ্যাগের চেইঞ্জ এজেন্ট ৭ জনসহ এডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়া ও ফ্যাসিলিটর ডিভিশনাল এসিষ্ট্যান্ট মাইনুল হক।