আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

১৮ ডিসেম্বর বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনএহসান বিন মুজাহির :

  বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) আগামী ১৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে দেশের ১৬৫টি চা বাগানের ১২ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের শ্রীমঙ্গলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সাব-কমিটির আহবায়ক মো. আতাউর রহমান নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 
এসময় নির্বাচন সাব-কমিটির সদস্যসচিব মোঃ আব্দুল বশির, সদস্য সুবাস সিংহ, মোঃ ছালিক মিয়া,  বিপিন উপাধ্যায় উপস্থিত ছিলেন। নির্বাচন সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমান জানান- দেশের ১৬৫টি চা বাগানের ১২ টি কেন্দ্রের মাধ্যমে প্রায় আড়াই হাজার ভোটারগণ প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। 
তফসিল অনুয়ায়ী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৭-২১ নভেম্বর, মনোনয়নপত্র জমাদান ২২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৪ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ নভেম্বর, চুড়ান্ত ভোটার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৭ নভেম্বর এবং ভোটগ্রহণ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 নির্বাচনে ৮টি পদে কেন্দ্রীয়ভাবে ৯জন প্রার্থী নির্বাচিত হবেন। পদবীগুলো হলো সভাপতি ১জন, সহ-সভাপতি ২জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, কোষাধ্যক্ষ ১জন, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ১জন এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১জন। 
উল্লেখিত ৯জন কর্মকর্তাসহ প্রতি অঞ্চলে ২জন করে মোট ১২টি অঞ্চলের জন্য ২৪জন আঞ্চলিক প্রতিনিধিসহ মোট ৩৩জন আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন।