আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে পুলিশ কমিশনার বরাবরে এলাকাবাসীর গণস্বাক্ষর ও আবেদন

হয়রানিমূলক অপপ্রচার থেকে রক্ষা পেতে ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে সিলেটের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বরাবরে আইনি প্রতিকার চেয়ে আবেদন দাখিল করেছেন সদর উপজেলার বটেশ্বর ও পীরেরবাজার এলাকাবাসী।

বুধবার (১৬ নভেম্বর) সকালে পুলিশ কমিশনারের কাছে এলাকাবাসীর পক্ষে আবেদনটি দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহের মিয়া, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শেদ আহমেদ চৌধুরী (মাছুম) ও ব্যবসায়ী মুক্তার আহমদ খান (কনাই)।

সিলেট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল মছব্বির, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আলী আহমদ জাকীর সহ প্রায় আড়াইশ ব্যক্তির স্বাক্ষরিত আবেদনে এলাকাবাসী উল্লেখ করেছেন- শহরতলীর বটেশ্বর বাজারের প্রবীণ ব্যবসায়ী মোঃ আব্দুল আলীমের ছেলে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ঢাকা থেকে প্রকাশিত অনিবন্ধিত দুটি নিউজ পোর্টাল হয়রানিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট ও চরম মানহানিকর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক হানিফের বিরুদ্ধে করা মানহানিকর স্ট্যাটাস পোস্ট ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ভুয়া সংবাদ পরিবেশকারী ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, এলাকাবাসীর আবেদন দাখিলের ঘন্টাখানেক পর চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিক ভুয়া তথ্য দিয়ে সাংবাদিক হানিফের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। (বিজ্ঞপ্তি)

সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে
পুলিশ কমিশনার বরাবরে এলাকাবাসীর গণস্বাক্ষর ও আবেদন