গত ১৬/১১/২০২২খ্রিঃ তারিখ জনাব অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দিন, বর্তমানে অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটদ্বয়ের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ মফিজুর রহমান, ইনচার্জ-আম্বরখানা পুলিশ ফাঁড়ী, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট সঙ্গীয় রাত্রীকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই(নিঃ)/মোঃ সেলিম হোসেন ও ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬/১১/২০২২খ্রিঃ তারিখ ২০.৫০ ঘটিকার সময় ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা বাজারস্থ বেক্সিমকো ঔষধ কোম্পানীর গলির মধ্যে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। জাহাঙ্গীর আলম (৩৪), পিতা-মৃত ফজলু মিয়া, সাং-বাসা নং-১২৬, বড়বাজার, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক তল্লাশী করিয়া তাহার হেফাজত হইতে ০৭(সাত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ২,১০০/-(দুই হাজার একশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে থানায় হাজির হইয়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৬/১১/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১ জন আসামী গ্রেফতারঃ
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২০, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ • ৪ বার পঠিত






