আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা

তারিখ: ২১ নভেম্বর
২০২২ইং
প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে
মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর উদ্যোগে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,মৌলভীবাজার জেলা বিএনপি’র  অর্থ সম্পাদক ও  মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আজ ২১ নভেম্বর ২০২২ খ্রিঃ রেজ সোমবার বাদ যোহর মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে মৌলভীবাজার পৌর বিএনপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত।

সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক  কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ।

দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব ইয়ায়র আহমদ।

দোয়া ও খাবার বিতরণ পরিচালনা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের ৫২তম জন্মদিনের প্রধান পৃষ্ঠপোষক জনাব মনোয়ার আহমেদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা মহিলা দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা যুবদলের তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুয়েল বক্স, জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, পৌর সেচ্ছাসেবকল দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন, সহ -সাধারণ সম্পাদক শেখ মোঃ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, রোগ মুক্তি, সুস্থ্যতা কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক সহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।