আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জুড়ীতে পুলিশের অভিযানে ২৫ পিছ ইয়াবা ও ফেন্সিডিলসহ ১ মাদক কারবারি আটক

জালালুর রহমান,স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের জুড়ীতে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও দুইটি ফেন্সিডিলের বোতল যাহার মধ্যে একটি খালি বোতলসহ মাদক ব্যাবসায়ী কামরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে জুড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এর দিকনির্দেশনায়, এস আই মহসিন তালুকদার এর নেতৃত্বতে একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে তার বসতবাড়ী থেকে রাত ১টা ২০ ঘটিকায় আটক করে (২২/নভেম্বর/২০২২ ইং) পড়ে তার দেহ তল্লাশি করে জুড়ী থানা পুলিশ তার সাথে থাকা ২৫ পিছ ইয়াবাসহ এবং আসামীর গোসলখানার ভিতরে ফ্লোরে একটি কালো পলিথিনে থাকা দুইটি ফেন্সিডিলের বোতল যাহার মধ্যে একটি খালিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রতিটি প্লাষ্টিকের বোতলের গায়ের লেভেলে ইংরেজিতে লেখা Phensedyl “R” New,Cough Linctus 100ml,Himachal Pradesh India, ইত্যাদি লিখাআছে। সিজার মৃল্য আনুমানিক ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত টাকা) ইয়াবা ট্যাবলেটের ও এক বোতল ফেন্সিডিল মৃল্য ৫০০/- পাঁচশত  টাকা।  জানা গেছে দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফ এর ছেলে কামরুল ইসলাম। মাদক ব্যবসায়ী কামরুল দীর্ঘদিন থেকে ভারতী সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে। জুড়ী থানায় মামলা নং ০৬, ২২/১১/২০২২ ইং। তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এর ধারা ৩৬(১)এর টেবিল ১০(ক)/১৪ (ক) রুজু করা হইল। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন সত্যতা নিশ্চিত করেন।