আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের সভা


দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মতো মজুরি ও সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি
আগামী ২৬ নভেম্বর’২২ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ১৪-তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা ২৩ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সুবেল মিয়া, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ শাহিন মিয়া ও সোহেল মিয়া প্রমূখ। সভা থেকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মতো মজুরি, সর্বজনীন রেশনিং চালু, শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘট করার অধিকার হরণের পাঁয়তারা বন্ধ, শ্রমআইন ও শ্রম বিধিমালার শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। এছাড়া সভা থেকে আগামী ২৬ নভেম্বর রাত থেকে ১০ দফা দাবি আদায়ে নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপুরণ ১০ লক্ষ টাকা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস প্রদান এবং নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছে এবং বার বার সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস ও প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর না করায় নৌযান শ্রমিকরা বাধ্য হয়েই কর্মরিবত পালন করতে হচ্ছে। বক্তারা অবিলম্বে নৌযান শ্রমিক ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহবান জানান।
সভায় ১৪-তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত করা হয় এবং আগামী ২৫ নভেম্বর রাত ১০ টায় দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে ৫০ জন নেতাকর্মী বাসযোগে সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়। উল্লেখ্য আগামী ২৬ নভেম্বর শনিবার ১০ টায় রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ১৪-তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম জাহাঙ্গীর হুসাইন।