আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন।

কথাসাহিত্যিক এন আই আজিজুল হক ইকবালের ২০তম মৃত্যুবার্ষিকী

স’লিপকঃ ষাটের দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা এন আই আজিজুল হক ইকবাল এর আজ ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের ২৬ নভেম্বর ৫৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন৷

এন আই আজিজুল হক ইকবাল কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি গল্প, উপন্যাস, কবিতা ও প্রবন্ধ লিখে গেছেন। ৬০ এর দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক, ঔপন্যাসিক এন আই আজিজুল হক ইকবালের অসংখ্য ছোট গল্প, উপন্যাস জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হলেও তাঁর রচিত হাজার সুর্যের গান” উপন্যাস ২০২২ সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। তিনি ছিলেন একজন খ্যাতিমান রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক, জাতীয় গনতান্ত্রিক বিপ্লবের একজন দার্শনিক নেতা। বঙ্গবন্ধু দর্শনের একজন গবেষকও ছিলেন তিনি। ৭৫-এর পরবর্তী তিনি জীবন বাজি রেখে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেন। একজন দক্ষ সংগঠক ও মননশীল রাজনীতিবিদ ছিলেন তিনি।

এন আই আজিজুল হক ইকবাল ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার শহরের বড়কাপন (মোল্লাবাড়ি) গ্রামের ফুফুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ঔপন্যাসিক, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি, নাট্যকর্মী, রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ মৌলভীবাজার মহকুমা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নে একজন প্রশিক্ষক এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগের মৌলভীবাজার জেলা সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, মাসিক শব্দাঞ্জলি সাহিত্য পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, বিটিভিসহ ইংলিশ বাংলা বিভিন্ন পত্রিকার প্রতিনিধিসহ বেশ কিছু শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতি, নাট্য, ক্রীড়া ও উন্নয়নমূলক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।