আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ২৭  নভেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকার সময় জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের চৌমহনী থেকে শুরু হয়ে শমসেরনগর রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য যে গত ১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান  মিজানুর রহমান (ভিপি মিজান) গ্রুপ এর নেতাকর্মীগণ আগামী ১৯ শে নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা ছাত্রদলের সহ সভাপতি ইসহাক আহমদ রাহিন এর সভাপতিত্বে যুগ্ন সম্পাদক সোহাগ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদল নেতা এ.এম নিশাত, জেলা যুবদল নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, সদস্য নাজমুল ইসলাম মামুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ সাহেদ মিয়া, রাকিব আহমদ, যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সহ সাধারণ সম্পাদক শেখ ইমন, সহ-সাংগঠনিক আল-আমিন,  সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পারভেজ মিয়া, পৌর ছাত্রদলের নাহিদ প্রমুখ।