আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

কমলগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উপশাখার উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বেসরকারী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজারের কমলগঞ্জ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রধান কার্যালয় হতে ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপশাখাসহ দেশের ১১টি উপশাখার উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
পরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের নজরুল প্লাজার দোতলায় উপশাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার অপারেশন ম্যানাজার খন্দকার আনোয়ার মাসুমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. নিজামুল হক, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, খন্দকার আহমদ হোসেন, পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, ব্যবসায়ী মো.আনহার আলী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ উপশাখার ইনচার্জ আবুল হাসনাত শাব্বীর আহমেদ কুরেশী। এসময় ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকটির উপশাখার উদ্বোধন করেন।