আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন।

বগুড়া সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার

রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পাঁচ আসনের তিনটি ট্রেনের টিকিটসহ সুজন কর্মকার (৩৪) নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রোববার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সুজন কর্মকার উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার স্বপন কর্মকারের ছেলে। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক নূর-এ নবী জানান, রবিবার সকাল সাড়ে ১০ টায় রেলওয়ে জংশন স্টেশনের বুকিং কাউন্টারের সামনে দাড়িয়ে এক ব্যক্তি বিভিন্ন যাত্রীদের কাছে ব্ল্যাকে টিকিট বিক্রি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচ আসনের তিনটি বিভিন্ন ট্রেনের টিকিটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।