আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন।

মৌলভীবাজারে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৮ নভেম্বর সকালে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনর্সোটিয়াম বাধন হিজড়া সংঘের আয়োজনে জেলা ইপিআই ভবন সম্মেলন কক্ষে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ আনোয়ারুল কাদির, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা সুমন দেবনাথ। এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন- বিভিন্ন এনজিও প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ইমাম, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ আরো অনেকে। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বন্ধু, বাধন হিজড়া সংঘ এবং আইসিডিডিআর,বির চলমান প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এইচআইভি এইডস প্রতিরোধ এবং হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে এক হয়ে কাজ করতে হবে।