আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন।

কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
কমলগঞ্জ উপজেলা পুষ্টি প্রকল্পের নিউট্রেশন কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, এনজিও প্রতিনিধি নূরে আলম সিদ্দিক, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক প্রমুুখ।
উপজেলা পুষ্টি প্রকল্পের নিউট্রেশন কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘টানা ৩ বছর ধরে কমলগঞ্জে এ প্রকল্প কাজ করছিল। আগামী ডিসেম্বর মাসে কমলগঞ্জে এ প্রকল্পের কাজ শেষ হবে। এ উপলক্ষে মঙ্গলবার ছিল শেষ সভা। পরবর্তীতে সরকারিভাবে এ প্রকল্প পরিচালনায় দায়িত্ব পেলে আবারও তারা মাঠ কাজ করবে।’