আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ TIB

সংবাদ বিজ্ঞপ্তি 

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন; 

দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতার চর্চা বৃদ্ধি এবং তথ্যের উন্মুক্ততা নিশ্চিতের আহবান টিআইবির 

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২২: দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় ও স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে জাতিসংঘের এবারের প্রতিপাদ্য ’দুর্নীতির বিরুদ্ধে বৈশি^ক ঐক্য’ (Uniting the World against Corruption)-এর সাথে মিল রেখে এ বছর টিআইবি   ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’  এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করছে। তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে এ উপলক্ষে জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২ এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে টিআইবি। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত মানববন্ধনে ঢাকাস্থ টিআইবি অফিস ও ঢাকা ইয়েস গ্রæপ অংশগ্রহণ করে। পাশাপাশি, স্থানীয় সরকারি প্রতিষ্ঠাগুলোকে সাথে নিয়ে সারাদেশের ৪৫টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেনস গ্রæপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সদস্যবৃন্দ র‌্যালি, আলোচনা সভা ও তথ্যমেলার আয়োজন করে।  

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০:০০ টায় টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে “দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা: প্রেক্ষিত বাংলাদেশ”  শীর্ষক একটি আলোচনা এবং দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কোঅর্ডিনেটর  মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। 

ডেটা সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বিশ^ব্যাপি দুর্নীতি উন্মোচনে ডেটা সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্যানডোরা পেপারস, প্যারাডাইস পেপারস মতো অনুসন্ধান তাই প্রমাণ করে। অনুসন্ধানী সাংবাদিকতার বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি করছে ডেটা সাংবাদিকতা। ডিজিটাল বিশে^ এ ডেটা সাংবাদিকতার আরো সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, ডেটা সাংবাদিকতা নিয়ে বাংলাদেশে খুবই অল্প কাজ হয়েছে এবং এটি বাংলাদেশে এখনও পুরোপুরি বিকাশের সুযোগ পায়নি।” 

তিনি বাংলাদেশে গণমাধ্যমের চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, “যখন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় তখন দুই ধরনের প্রভাব পড়ে- একদিকে গণমাধ্যম সেল্ফ সেন্সরশিপের চর্চা করতে বাধ্য হয় ও গণমাধ্যমের একাংশ কোঅপটেট হওয়ার কারণে  গণমাধ্যমের অভ্যন্তরীন বিভাজন বৃদ্ধি পায়।  দুটির সংমিশ্রনে গণমাধ্যমের ঝুঁকি আরো বেশি বাড়ছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বাকস¦াধীনতা, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হুমকির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ‘shoot the messenger’ (বার্তাবাহককে স্তব্ধ করো) নামক  সংস্কৃতির  চর্চার বিকাশ ঘটেছে । প্রকাশিত তথ্যে উপর ভিত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরিবর্তে যে তথ্য প্রকাশ করছে তাকে হয়রানি করার প্রবণতা বাড়ছে । নাগরিক সমাজ ও গনমাধ্যমকে জবাবদিহিমূলক ্গণতান্ত্রিক প্রক্রিয়ার সহায়ক হিসেবে বিবেচনার পরিবর্তে হুমকির উৎস হিসেবে দেখা হচ্ছে।  এটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত  এবং মানবাধিকার অর্জনে বড় অন্তরায়। 

ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, ”বাংলাদেশে সাংবাদিকতাকে উৎসাহ প্রদানে ঘাটতি রয়েছে বরং এর চেয়ে হুমকির প্রবণতা বেশি। ডিজিটাল সিকিরিটি আইন ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণার মাধ্যমে তথ্য গ্রহণে বাধা সৃষ্টির চেষ্টা দেখা যায়। কিন্তু এই প্রতিবন্ধকতার মাঝেও উন্মুক্ত ডেটার মাধ্যমে সাংবাদিকতা করা সম্ভব, যা জনগণের কাজে লাগবে।” চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন বলেন, “দুর্নীতির আকার এখন বেড়েছে। আগে অল্প টাকার দুর্নীতি হত এখন অনেক টাকার দুর্নীতি হয়। দুর্নীতির পদ্ধতি পরিবর্তিত হয়েছে । তাই সাংবাদিতাকেও সেভাবে পরিবর্তিত হতে হবে; এগিয়ে যেতে হবে, এর কোন বিকল্প নেই।”  

বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলি মাণিক বলেন, “সাংবাদিকদের মাঝে ভয় সৃষ্টি হয়েছে এবং এর পিছনে ডিজিটাল সিকিউরিটি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মত আইনের ভূমিকা আছে। কিন্তু সততা ও সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে।” গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের বাংলা বিভাগের এডিটর মিরাজ আহমেদ চৌধুরী বলেন, “সাংবাদিকতায় ডেটা সাংবাদিকতা পরিবর্তন নিয়ে আসবে। সাংবাদিকতার কাজ কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা এবং ডেটা সাংবাদিকতা সেটি নিশ্চিত করবে। তিনি বলেন দুর্নীতি বৈশি^ক এবং এটিকে এখন খুঁজে বের করতে হলে ডেটা সাংবাদিকতার দক্ষতা থাকা জরুরী এর মাধ্যমে দেশের সাংবাদিকতা দেশে সীমানা ছাড়াবে।”  

অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতায় এমআরডিআই এর অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দাজা, নিউজ টোয়েন্টি ফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলি মাণিক, একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর সুজন কবির ও দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু বিচারকমন্ডলীর দায়িত্ব্ পালন করেছেন।  

আঞ্চলিক সংবাদপত্র বিভাগে ১৭টি, জাতীয় সংবাদপত্র বিভাগে ৪৫টি, টেলিভিশন বিভাগে ২৬টি এবং প্রামাণ্য অনুষ্ঠান বিভাগে ১১টিসহ এবছর টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য সর্বমোট ৯৯টি