মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যবসায়ী যুবক। গত ৩০ নভেম্বর নোটারি পাবলিক সিলেট কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম পরিবর্তন করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুত্র থেকে জানা যায়- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অনন্তর্গত কচুয়ার আব্দা, হিয়ানা গ্রামের প্রভাত সরকার এর পুত্র ব্যবসায়ী শুভ আকাশ সনাতন ধর্ম পরিবর্তন করে নাম রাখেন মোহাম্মদ হাসান রেজা (১৯)। এ বিষয়ে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা মাও ঃ এহসানুল হক জাকারিয়া বলেন- ইসলামের নিয়ম-নীতি অনুসারে তিনি স্বেচ্ছায় ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর অফিসে কালিমা পাট করেছেন। নব্য মুসলমান মোহাম্মদ হাসান রেজা জানিয়েছেন- আল্লাহ বিবেক-বুদ্ধি দিয়েছেন। অনেক ভেবে দেখেছি একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের নিয়ম-নীতি আমার খুব ভালো লেগেছে। তাই শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমার জন্য দোয়া করবেন। বাকি জীবন যেন ইসলামের আদর্শ নিয়ে চলতে পারি।
ইসলাম ধর্মে স্বেচ্ছায় শুভ থেকে মোহাম্মদ ব্যবসায়ী যুবক
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ১১, ২০২২, ১:০৪ অপরাহ্ণ • ১ বার পঠিত






