মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর খাসপ্রেম নগর গ্রামে মালিকানা জমি থেকে জোরপূর্বক মূল্যবান গাছ চোর চক্রের বিরুদ্ধে মামলা করে জীবনের নিরাপ্তাতাহীনতায় আছেন জমির মালিক আব্দুল মন্নান। মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে মামলার অভিযোগে জানাযায়, ভোক্তভূগী আব্দুল মন্নানের নিজ জমি থেকে ২৬ অক্টোবর খাসপ্রেমনগর গ্রামের পারভেজ মিয়া(৩২), শেখ মিয়া(৪৫) ও গ্রামের কয়েছ মিয়া(২৮) বিভিন্ন জাতের ফসলী ও আকাশী গাছ চুরি করে কটে নেয়। গাছ চুরির বিষয়টি বুঝতে পেরে তাদেরকে বাঁধা দিলে তারা আব্দুল মন্নানকে প্রানে মারার হুমকি দেয়। বিষয়টি গ্রাম্য শালিসে চেষ্টা করেও শেষ হয়নি। উল্লেখিত জমি আব্দুল মন্নান প্রায় ২৩ বছর পুর্ব থেকে ক্রয় সুত্র মালিক। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, পারভেজ মিয়া ও শেখ মিয়ার উপর রাজনগর থানায় আরো কয়েকটি মামলা রয়েছে। তারা নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে।
মোঃ জাফর ইকবাল, মৌলভীবাজার প্রতিনিধি,








